বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 খুলনায় করোনার আক্রান্ত ও মৃত্যু ৩০ গুণ বেশি,    ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা

খুলনা প্রতিনিধি :    |    ০৮:৫৪ পিএম, ২০২১-০৫-২৪

 খুলনায় করোনার আক্রান্ত ও মৃত্যু ৩০ গুণ বেশি,    ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা

 খুলনায় করোনার প্রথম ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর হারের চেয়ে দ্বিতীয় ঢেউয়ে গত দুই মাসে ৩০ গুণেরও বেশি।  সেই তুলনায় করোনা মোকাবেলায় মানুষের অনীহা ও অসচেতনতাও বহুগুণ। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আর এ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে ধারণা চিকিৎসক বিশেষজ্ঞদের।

খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত বছর করোনার শুরু হয়েছিল ৮ এপ্রিলের পর থেকে ৮ জুন ২ মাসে করোনা আক্রান্ত হয়েছিল মাত্র ৭৬ জন আর মৃত্যু ছিলো ৩ জনের। এছাড়া গত এপ্রিল ২০২০ থেকে এপ্রিল ২০২১ সাল পর্যন্ত খুলনায় করোনা আক্রান্ত হয়েছিলো ৭ হাজার ৬শ’ ৫৯ জন, আর মৃত্যু হয়েছিলো ১১৮ জনের। কিন্তু করেনার দ্বিতীয় ঢেউয়ে গত দুই মাসেরও কম সময় মৃত্যু হয়েছে ৪৯ জনের, যেখানে প্রথম ঢেউয়ের ২ মাসে মৃত্যু হয়েছিলো ৩ জনের। গত দুই মাসে খুলনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২১৯ জন। যেখানে প্রথম ঢেউয়ের ২ মাসে আক্রান্ত হয়েছিলো মাত্র ৭৬ জন। খুলনা বিভাগে চারটি সীমান্ত জেলাসহ সর্বত্র করেনার ভারতীয় ভ্যারিয়েন্টের আতঙ্ক। গত বছরের তুলনায় এ বছর করোনা সংক্রমণ ও মৃত্যুর হারে অন্তত ৩০ গুণ বেশি হলেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অত্যন্ত কম, যা সামনে অত্যন্ত ভয়ানক পরিস্থিতির আশঙ্কা করছে চিকিৎসক ও প্রশাসন। এই মুহূর্তে কার্যকর ব্যবস্থা না নিলে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে। ফলে সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

খুলনা মেডিকেল কলেজ-এর উপাধ্যক্ষ ও করোনা প্রতিরোধ ও ব্যবস্থাপনা কমিটির সার্বিক সমন্বয়কারী ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, করোনা মোকাবেলায় অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মানতে হবে। যেহেতু এত সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে মাস্কসহ স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। অন্যথায় পরিস্থিতি আমাদের সকলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর